
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথে পদ্মার ডুবোচরে দুটি ফেরি আটকা পড়েছে। আজ সোমবার ভোর ৪টায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন এবং রোববার রাত দেড়টায় কে টাইপ ক্যামেলিয়া ফেরি আটকা পড়ে।
শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক গিয়াস উদ্দিন পাটোয়ারী জানান, নাব্যতা সংকটে শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটের লৌহজং পয়েন্টে ভোর ৪টার দিকে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন এবং রাত দেড়টার দিকে কে টাইপ ক্যামেলিয়া ফেরি দু’টি আটকা পড়ে। ফেরি দু’টি উদ্ধারে বিআইডব্লিউটিসি কাজ করছে বলে জানান তিনি।
এদিকে ঘাটে ৩ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।
১০ জুলাই ২০১৭/মাহি






















































