শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সুস্থ হয়ে বাড়ি ফিরলেন আল্লামা শফী


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

হেফাজতে ইসলামের আমির ও দেশের শীর্ষ আলেম আল্লামা আহমদ শফী এক মাসেরও বেশি সময় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাড়ি ফিরেছেন। তিনি এখন মোটামুটি সুস্থ। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেয়া হতে পারে বলে জানা গেছে।

সোমবার বিকালে হেলিকপ্টারে করে তিনি চট্টগ্রামের হাটহাজারীতে যান।

হেফাজতে ইসলামের আমিরের প্রেস সেক্রেটারি মাওলানা মুনীর আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৬ জুন থেকে রাজধানীর গেন্ডারিয়ার আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আল্লামা শফী। এর আগে স্বাস্থ্যের অবনতি হলে তাকে চট্টগ্রামের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানান, তাঁর স্বাস্থ্যের উন্নতি হওয়ায় এবং ঝুঁকিমুক্ত থাকায় তাঁকে রিলিজ দেয়া হয়েছে।

আল্লামা আহমদ শফী দেশের সবচেয়ে বড় কওমি মাদ্রাসা দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক। এছাড়া কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার তিনি চেয়ারম্যান। সম্প্রতি কওমি মাদ্রাসা সনদের সরকারি স্বীকৃতি দেয়া হয়েছে তাঁর নেতৃত্বে। তবে হেফাজতে ইসলামের আমির হিসেবে তিনি দেশ-বিদেশে ব্যাপক পরিচিত।

পূর্বাশানিউজ/১০ জুলাই ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি