
জেলার গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে ভাতিজিকে খুন করে চাচা আত্মহত্যা করেছে। সোমবার (১০ জুলাই) আনুমানিক সন্ধ্যা ৭ টায় এ ঘটনা ঘটে।
নিহত মেয়েটির নাম জান্নাত (১১)। সে শ্যামগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণির ছাত্রী। তার পিতার নাম শাহজাহান। তার মা আরজিনা জানান- জান্নাতের স্কুলে পরীক্ষা চলছে। সন্ধ্যার পর ঘরে বসে সে পড়ছিলো। হঠাৎ তার চাচা মিজান(৩০) একটি ধারালো ছুরি দিয়ে জান্নাতের গলায় ও শরিরের অনান্য জায়গায় একাধিক আঘাত করেন।
জান্নাতের চিৎকার শুনে তিনি ও বাড়ির অন্যান্য লোকজন ছুটে এসে জান্নাতকে উদ্ধার করে প্রতিবেশীদের সহযোগিতায় দ্রুত গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী ও মৃতদের স্বজন সূত্রে জানা গেছে ভাতিজিকে হত্যার পর নিজে আত্মহত্যাকারী মিজানুর রহমান (৩০) একজন মানসিক রোগী। পারিবারিকভাবে তার চিকিৎসাও করা হয়েছে। মোঃ শাহজাহানের মেয়ে জান্নাত ঘটনার সময় ঘরে বসে অর্ধ বার্ষিক পরীক্ষার পড়া পড়ছিল এ সময় চাচা মিজানুর হাতে ছুরি নিয়ে অতর্কিতে ভাতিজি জান্নাতকে উপর্যপরি ছুরিকাঘাত করতে থাকে।
এদিকে আপন ভাতিজিকে ছুরিকাঘাত করে মিজানুর নিজ গলায় ছুরি চালিয়ে আত্মহত্য করে বলে প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে। পুলিশ দুটি লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার আহম্মেদ বলেন ঘটনার রাতেই জান্নাতের মা আরজিনা খাতুন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। পুলিশ এ হত্যা রহস্য উদঘাটনের তদন্ত চেষ্টা করছে।
১১ জুলাই ২০১৭/মাহি






















































