শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ওমানে নিহত কুমিল্লার মেঘনার হাসান


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লার মেঘনা উপজেলায় মোঃ  হাসান (২৭) নামের এক যুবক নিহত হয়েছে।

সোমবার (১০ জুলাই) ওমানে থাই এলুমিনিয়াম এর কাজ করার সময় মাথায় আঘাত পেয়ে হাসানের মৃত্যু হয়।

নিহত মোঃ হাসান কুমিল্লার মেঘনা উপজেলার সেননগর গ্রামের মহিজ উদ্দিনের ছেলে । তিন ভাই ও দুই বোনের মধ্যে মোঃ হাসান সবার বড় ।

নিহতের বাবা মহিজ উদ্দিন জানান, পরিবারের হাল ধরতে ৬ বছর পূর্বে ওমানে পাড়ি জমান হাসান । সেখানে থাই এলুমিনিয়াম এর একটি কোম্পানিতে কাজ করতেন হাসান। হাসানের পাঠানো অর্থে মোটামুটি ভালোই চলছিল পরিবার । গত ১০জুলাই কাজ করার সময় এলুমিনিয়াম, স্টিলের সামগ্রী হাসানের মাথায় পড়ে। ওই সময় ঘটনাস্থলেই হাসানের মৃত্যু হয় । আমরা হাসানের বন্ধুর মাধ্যমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি।

হাসানের  মরদেহ বাড়িতে আনার জন্য পরিবারের লোকজন ওমানের ওই কোম্পানি র সাথে যোগাযোগ করছে বলে জানা যায়।

পূর্বাশানিউজ/১২ জুলাই ২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি