বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘রহস্যের সমাধান দু-এক দিনের মধ্যেই’


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ফরহাদ মজহারের অপহরণ রহস্যের সমাধান দু-এক দিনের মধ্যেই হবে বলে জানিয়েছেন  ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। আজ বুধবার ডিএমপির সদর দপ্তরে এক অনুষ্ঠানে একথা জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ‘ফরহাদ মজহারের জবানবন্দির সঙ্গে প্রাপ্ত তথ্যের মিল নেই। তদন্ত শেষে শিগগির এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।’

কবি, প্রাবন্ধিক ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহার ৩ জুলাই ভোর পাঁচটায় শ্যামলীর নিজ বাসা থেকে বের হন। ১৮ ঘণ্টা পর যশোরের অভয়নগর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে একটি বাস থেকে নামিয়ে আনে।

ফরহাদ মজহার জবানবন্দিতে বলেছেন, ‘তিনি অপহরণের শিকার হয়েছিলেন। তাকে একটি মাইক্রোবাসে অজ্ঞাতনামা ব্যক্তিরা তুলে নিয়ে যান।’

৮ জুলাই মাদকবিরোধী এক অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেছিলেন, ফরহাদ মজহার সম্ভবত অপহরণের স্বীকার হননি।

পূর্বাশানিউজ/১২ জুলাই ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি