রবিবার,৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


রাস্তায় পানি, ওয়াসাকে দুষলেন মেয়র


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

জলাবদ্ধতা নিরসনে ঢাকার দুই মেয়র কী করছেন? ঢাকা ওয়াসাই বা কী করছে?

এসব প্রশ্নে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেন, এটা থেকে মুক্তির জন্য একধরনের বিপ্লব প্রয়োজন। ঢাকার খালগুলোর মধ্যে এখন দুইটাও বোধ হয় নেই। খাল ভরাট করে সেখানে চার-পাঁচতলা ভবন করা হয়েছে। পানি যাবে কোথায়? তবে মেয়রের দাবি, ‘এর জন্য সিটি করপোরেশন কোনোভাবেই দায়ী না। খালের মালিক জেলা প্রশাসন, আর রক্ষণাবেক্ষণের দায়িত্ব ওয়াসার। তারা ২৫ বছরে এই খাল কী রক্ষণাবেক্ষণ করেছে, তার হিসাব দিক।’

পূর্বাশানিউজ/১২ জুলাই ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি