মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


টি-টোয়েন্টি গ্লোবাল লিগে খেলবেন না তামিম


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

আগামী নভেম্বর-ডিসেম্বরে সাউথ আফ্রিকায় অনুষ্ঠিত হবে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট টি-টোয়েন্টি গ্লোবাল লিগ। এই আসরে খেলার প্রস্তাব পেয়েছিলেন তামিম ইকবাল। কিন্তু ব্যস্ত সূচি থাকায় তিনি খেলতে যেতে পারবেন না। কারণ, একই সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির হয়ে খেলেন তামিম ইকবাল। এই দলটির মালিক জাভেদ আফ্রিদি সাউথ আফ্রিকার এই টি-টোয়েন্টি লিগে দল কিনেছেন। এই দলটির হয়েই খেলার প্রস্তাব পেয়েছিলেন তামিম।

তামিম ইকবাল বলেছেন, ‘পাকিস্তান সুপার সুপার লিগে (পিএসএল) আমি যে দলের হয়ে খেলি সেই দলের মালিক ওখানে দল কিনেছেন। এটা সত্য যে আমি সেখানে খেলার প্রস্তাব পেয়েছিলাম’।

তিনি আরও বলেন, ‘আমি বিপিএলে খেলব। এ নিয়ে কোনও সন্দেহ থাকার কারণ নেই’।

আগামী ৪ নভেম্বর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। এই আসরে অংশ নিবে মোট আটটি দল। বিপিএলের সর্বশেষ দুই আসরে চিটাগং ভাইকিংস দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তামিম ইকবাল।

পূর্বাশানিউজ/১৩ জুলাই ২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি