বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » স্ত্রীর কাছে অর্থ আদায় ছিল ফরহাদ মজহারের উদ্দেশ্য: আইজিপি


স্ত্রীর কাছে অর্থ আদায় ছিল ফরহাদ মজহারের উদ্দেশ্য: আইজিপি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহার অপহরণ হননি বলে তদন্তে প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক-আইজিপি এ কে এম শহীদুল হক। তিনি জানান, স্ত্রীর কাছ থেকে অর্থ আদায় ও সরকারকে বিব্রত করাই ছিল ফরহাদের লক্ষ্য।

আলোচিত এই ‘অপহরণ’ মামলার তদন্তের অগ্রগতি জানাতে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পুলিশ প্রধান। তিনি বলেন, এক নারীর সঙ্গে আলোচিত-সমালোচিত এই লেখকের অবৈধ সম্পর্ক ছিল। এর জের ধরেই তাকে টাকা দিতে চেয়েছিলেন তিনি।

গত ৩ জুলাই ভোরে রাজধানীর শ্যামলীর বাসা থেকে বের হন ফরহাদ মজহার। ১৯ ঘণ্টা পর খুলনা থেকে বাসে করে ঢাকায় ফেরার পথে তাকে যশোরের অভয়নগরে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। ওই রাতেই ফরহাদকে অপহরণের অভিযোগে রাজধানীর আদাবর থানায় মামলা করা হয়।

পূর্বাশানিউজ/১৩ জুলাই ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি