শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘ভোটের মালিক জনগণ, তারাই ভোট দিবে’


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,  ভোটের মালিক জনগণ, তারাই ভোট দিবে। আমরা চাই উন্নতি করে যেতে। যেহেতু আমাদের উন্নয়ন একটি ধারায় যেতে পেরেছে তাই আমরা এত বড় বাজেট দিতে পেরেছি। শনিবার দুপুর সোয়া ১২টার দিকে বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় প্রধানমন্ত্রী বলেন, জনগণকে দেওয়া ওয়াদা পূরণেই কাজ করে যাচ্ছে সরকার। পৃথিবীর কোথাও এমনটি নেই যে, ১২২ শতাংশ বেতন বাড়ানো হয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের।

প্রধানমন্ত্রী আরো বলেন, ২০১৪ সালের নির্বাচনের পর যেভাবে আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করা হয় সেটা কীভাবে রাজনীতি হতে পারে সেটা আমার কাছে বোধগম্য নয়।

পূর্বাশানিউজ/১৫ জুলাই ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি