রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


এবার মস্তানি চরিত্রে বাংলার মেঘা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সঞ্জয় লীলা বনশালির বাজিরাও মস্তানি বড় পর্দায় প্রশংসিত হওয়ার পর এবার ছোট পর্দায় দেখা যাবে বাজিরাওকে। সনি এন্টারটেনমেন্টের নতুন এই ধারাবাহিকের নাম পেশোয়া বাজিরাও।

বাজিরাওয়ের চরিত্রে রয়েছেন অভিনেতা কর্ণ সূচক। আর কাশীবাঈ চরিত্রে ঈশিতা গঙ্গোপাধ্যায় ও মস্তানি চরিত্রে অভিনয় করবেন মেঘা চক্রবর্তী।

অনেক বাছাই ও স্ক্রিন টেস্টের পর বাংলার মেঘা মস্তানির চরিত্রে নির্বাচিত হয়েছেন।

ছোট পর্দায় মেঘা অবশ্য নতুন মুখ নন, এর আগে খোয়াবো কি জমিন পর ও বড়ি দেবরানি ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

বাংলা টেলিভিশন চ্যানেলেও মুখ দেখিয়েছেন মেঘা। যত হাসি তত রান্নায় তাকে দেখা যায় রিনির চরিত্রে।

পূর্বাশানিউজ/১৬ জুলাই ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি