মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজার রাজকীয় সেঞ্চুরি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কয়েকদিন আগে শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়ে যে ওয়ানডে সিরিজ জয় করলো তাতে বড় অবদান ছিল অলরাউন্ডার সিকান্দার রাজার। এরপর লঙ্কানদের বিপক্ষে একমাত্র টেস্টেও উজ্জ্বল তিনি। গতকাল ৯৭ রান করে অপরাজিত থাকা সিকান্দার রাজা আজ সকালে ব্যাট করতে নেমে টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি করেন।

আজ ব্যক্তিগত ১২৭ রানে রঙ্গনা হেরাথের বলে বোল্ড হন সিকান্দার রাজা। এই রান করার পথে তিনি নয়টি চার ও একটি ছক্কা হাঁকিয়েছেন। গতকাল সিকান্দার রাজার সঙ্গে ব্যক্তিগত ৫৭ রান করে অপরাজিত থাকা ম্যালকম ওয়ালার আজ আউট হয়ে যান ব্যক্তিগত ৬৮ রানে।

গতকাল জিম্বাবুয়ে যখন একের পর এক উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল তখন দলের হাল ধরেছিলেন সিকান্দার সিকান্দার রাজা ও ম্যালকম ওয়ালার। দু’জনে মিলে ১৪৪ রানের পার্টনারশিপ গড়েন।

গত শুক্রবার কলম্বোর আর প্রোমাদাসা স্টেডিয়ামে শুরু হয়েছে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের একমাত্র টেস্ট ম্যাচ। ম্যাচটিতে আজ চলছে চতুর্থ দিনের খেলা।

পূর্বাশানিউজ/১৭ জুলাই ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি