শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ফরিদপুরের পুকুরিয়া বাজারে আগুনে পুড়ে ২৪ দোকান ছাই


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৭.২০১৭


পূর্বাশা ডেস্ক:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুকুরিয়া বাজারে অগ্নিকাণ্ডে বাজারের ছোট-বড় ২৪টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফরিদপুর, ভাঙ্গা ও মুকসেদপুর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাইফুল ইসলাম জানান, বাজারের একটি কাপড়ের দোকান থেকে বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ৫টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

পূর্বাশানিউজ/১৯ জুলাই ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি