মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মেসি একটা মেশিন : চাভি


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৭.২০১৭

স্পোর্টস ডেস্ক:

বরাবরই লিওনেল মেসির প্রশংসায় পঞ্চমুখ চাভি। বার্সেলোনার সাবেক এই খেলোয়াড় আবারও আর্জেন্টাইন তারকার প্রশংসায় মাতলেন। বললেন, মেসি ফুটবল খেলার জন্য তৈরি হওয়া একটা যন্ত্র!
৩০ বছর বয়সী মেসিকে সর্বকালের সেরাদের একজন বিবেচনা করা হয়। বার্সেলোনার জার্সিতে দলীয় ও ব্যক্তিগত সাফল্যে মোড়ানো দারুণ সময় কাটাচ্ছেন এই তারকা ফরোয়ার্ড। বার্সেলোনা হয়ে এরই মধ্যে আটটি লা লিগা, চারটি চ্যাম্পিয়ন্স লিগসহ আরও অনেক শিরোপা জিতেছেন।
ব্যক্তিগত অর্জনও অনেক মেসির; পাঁচবারের বর্ষসেরা ফুটবলার তিনি। ২০১৫ সাল পর্যন্ত বার্সেলোনায় খেলা চাভি তাই সাবেক সতীর্থের উচ্ছ্বসিত প্রশংসা করলেন।

“চাভি, আন্দ্রেস ইনিয়েস্তো, সের্হিও বুসকেতস যা করতে পারে, লিও সেটা একই সময়ে একাই করতে পারে। মনে হয় যেন, সে একটা যন্ত্র, যা ফুটবল খেলার জন্যই তৈরি।” ইন্টারনেট

২০/০৭/২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি