বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাংলাদেশে এখনো জঙ্গি উৎপাদন বন্ধ হয়নি


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

হলি আর্টিজান হামলা ছিল আমাদের জন্য বিরাট একটা ধাক্কা। এই জঙ্গি হামলা আমাদের বড় একটা সতর্কবার্তা দিয়ে গেছে যে, নিরাপত্তার ব্যাপারে কখনোই আমাদের উদাসীন হলে চলবে না। হলি আর্টিজান হামলার আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বার বার বক্তব্য আসছিল যে, আমরা দেশ থেকে জঙ্গি মূলোৎপাটন করতে সক্ষম হয়েছি। জঙ্গিদের পক্ষে আবারও সংগঠিত হয়ে কোনোক্রমে কোনো আক্রমণের সম্ভাবনা নেই বললেই চলে। ওই হামলার আগেকার সময়ে অনেক সাঁড়াশি অভিযান, অনেককে গ্রেপ্তার করা হয়েছিল এবং অস্ত্র উদ্ধার করাও হয়েছিল। অথচ এই অভিযানের মধ্যেই হলি আর্টিজানের ঘটনা ঘটেছিল। যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় জঙ্গি হামলা ছিল। তাই জঙ্গিদের বিষয়ে কোনোভাবে নিশ্চিত কিছু বলা যাবে না। এ বিষয়ে সবসময় আমাদের সতর্ক থাকতে হবেÑ দৈনিক আমাদের অর্থনীতিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন নিরাপত্তা বিশ্লেষক এয়ার কমোডর (অব.) ইসফাক ইলাহি চৌধুরী।
তিনি বলেন, হলি আর্টিজান হামলায় আমরা যেমন ব্যাপক ক্ষতির মুখোমুখি হয়েছিলাম, আবার অনাকাক্সিক্ষত ওই হামলা ঐক্যবদ্ধভাবে মোকাবিলাও করেছিলাম। আমরা যে জঙ্গিবাদ পছন্দ করি না, জঙ্গিদের যে এখানে কোনো জায়গা নেই আমরা আমাদের একতা দিয়ে, প্রতিরোধ ক্ষমতা দিয়ে তা বুঝিয়ে দিয়েছিলাম। এমনকি যে সব জঙ্গি ওই হামলায় অংশগ্রহণ করেছিল, মারা গিয়েছিল তাদের লাশ গ্রহণেও অনেক পরিবার অস্বীকার করেছিল। তাদের অপকর্মের দায়িত্ব ওই পরিবারগুলোও নিতে চায়নি। কোনো সৎকারের ব্যবস্থাও করেনি। এটা একটা পজেটিভ দিক। এটাকে পুঁজি করে এখন আমরা এগোতে পারি। এবং এগোচ্ছিও। জঙ্গিবাদবিরোধী মানসিকতার কারণে জঙ্গিরা এখানে স্থায়ী আসন গাড়তে পারবে না ।
তিনি আরও বলেন, আমরা মাত্রই দারিদ্র্যসীমার নিচ থেকে উপরে উঠে আসা একটি দেশ। দারিদ্র্যতা থেকে বের হওয়ার চেষ্টা করছি। এর মধ্যেই আমাদের নানাখাতে বিনিয়োগ করতে হচ্ছে। নিরাপত্তা খাতে আমাদের বিনিয়োগ রয়েছে। এই বিনিয়োগ রাষ্ট্র ও জনগণের নিরাপত্তার প্রয়োজনে। এই বিনিয়োগ জনবল ও প্রযুক্তিগত। যা অনেক ব্যয়বহুল। আমরা একটা লোককে যখন নিরাপত্তার কাজে নিয়োজিত করছি, সে তো আর অন্য কোনো কাজে সময় দিতে পারছে না। উৎপাদনশীল শ্রমের সঙ্গে তার সংযুক্তি থাকে না।
নিরাপত্তা কাজের জন্য আমরা যখন ইকুইপমেন্ট কিনছি, যে অর্থ ব্যয় করছি, তা তো আমরা অন্য কোনো উৎপাদনশীল খাতে ব্যয় করতে পারতাম। শিক্ষা, সামাজিক উন্নয়ন খাতে ব্যয় করতে পারতাম। নিরাপত্তা খাতের এই ব্যয় কি আমাদের জন্য অলাভজনক? না। এ খাতে যা খরচ করছি তার ফলও আমরা পাচ্ছি। নিরাপত্তা খাতে ব্যয়ের ফলে আমাদের সামর্থ্য বাড়ছে। তার ফলে জঙ্গি আক্রমণের আগেই নিরাপত্তাবাহিনী তাদের ধরে ফেলছে। অথবা তাদের কর্মকাÐ প্রতিরোধ করছে। বিভিন্ন অভিযান পরিচালনায় জঙ্গি ধরা পড়ছে। মারা পড়ছে। জঙ্গিবাদ নির্মূলে তা খুব গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখছে। এই অভিযান অব্যাহত রয়েছে। সেটা সবসময় সম্ভব না-ও হতে পারে। জঙ্গি নির্মূলের ক্ষেত্রে আমরা অনেক কিছুই করতে পেরেছি। কিন্তু বাংলাদেশে এখনো জঙ্গি উৎপাদন বন্ধ হয়নি। বন্ধ আমরা করতে পারিনি। এ নিয়ে আমাদের আরও কাজ করতে হবে বলেই মনে করি আমি।

এক প্রশ্নের জবাবে এই নিরাপত্তা বিশ্লেষক বলেন, জঙ্গি নির্মূল বা দমনের সঙ্গে সঙ্গে আমাদের জঙ্গি উৎপাদনটাও বন্ধ করতে হবে। উৎপাদনটা বন্ধ করতে না পারলে আদর্শিকভাবে এদের নির্মূল করা যাবে না। সেক্ষেত্রে কী করা উচিত আমাদের? জনসচেতনতা বৃদ্ধি করা, জঙ্গিবাদ যে একটি অবন্ধকারের শক্তি, মানবতার বিরুদ্ধ শক্তি, দেশ ও জাতির বিরুদ্ধ শক্তি তা মানুষকে ধারণা দিতে হবে। বোঝাতে হবে। সচেতন করতে হবে। সচেতনতামূলক কর্মকাÐ তরুণদের মধ্যে ছড়িয়ে দিতে হবে, আমজনতার মধ্যে ছড়িয়ে দিতে হবে। সমাজের সামাজিক অবক্ষয়ের সঙ্গেও জঙ্গিবাদের সম্পর্ক রয়েছে। আমাদের নৈতিকতার অবক্ষয় হচ্ছে। রাজনীতিতে, পরিবারে, সমাজে, তরুণদের মানসিতায় প্রভাব পড়ছে। এমতবস্থায় যদি আমরা নিজেদের না শোধরাই, সমাজে যদি দুর্নীতি চলতে থাকে, অনৈতিক কার্যকলাপ চলতে থাকে তাহলে এ সংকট থেকে বের হওয়া আমাদের পক্ষে অত্যন্ত কঠিন হবে।
তিনি বলেন, বাংলাদেশের নিরাপত্তার ক্ষেত্রে হলি আর্টিজান হামলাকে আমরা একটা টার্নিং পয়েন্ট হিসেবেই বিবেচনা করি। আমরা তো আসলে প্রায় একযুগ ধরেই জঙ্গিবাদ, মৌলবাদ, সন্ত্রাস নিয়ে কথা বলে আসছি। যারা বলে আসছিলেন বাংলাদেশে জঙ্গিবাদ নেই, জঙ্গিবাদ হবে না তারাও এখন স্বীকার করে নিয়েছেন এটা একটা নিরাপত্তার ঝুঁকি। এ নিয়ে আমরা অনেকদিন ধরে কাজ করছি। তবে ফল পেতে কিছুটা সময় তো লাগবেই। আমর মনে হয়, জঙ্গিবাদ বিষয়ে যে কাজকর্ম আমরা করেছি বা এখন করছি তার ফল পাওয়া শুরু করব এই জন্য যে, বিশ্বব্যাপী জঙ্গিবাদ এখন পশ্চাদে। তাদের বিরুদ্ধে সারা পৃথিবীতেই বিভিন্ন তৎপরতা, কর্মকাÐ, অ্যাকশনের ফলে উৎপাদন কমে আসছে। জঙ্গি যদি উৎপাদিত না হয় তাহলে জঙ্গিবাদ থাকবে না পৃথিবীর কোথাও। তাই জঙ্গি উৎপাদন বন্ধ করা জরুরি বলেও মনে করেন এই নিরাপত্তা বিশেষজ্ঞ।

২২/০৭/২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি