বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মেহেরপুরে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে বাড়ি ঘেরাও


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

মেহেরপুরের গাংনী উপজেলায় জঙ্গি আস্তানা সন্দেহে এক সৌদি প্রবাসীর বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। আজ শনিবার সকাল থেকে উপজেলার বামুন্দী গ্রামের সৌদি প্রবাসী মিশকাত আলীর  বাড়িটি ঘিরে রাখা হয়।

জেলার পুলিশ সুপার আনিসুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে শনিবার সকাল ১০টায় বামনদী আখমাড়াই কেন্দ্রের পাশে মিশকাত হালিম নামে এক সৌদি প্রবাসীর বাড়িতে অভিযান শুরু করা হয়। বাড়িটি ঘিরে ফেলার পর পুলিশের আহ্বানে সাড়া দিয়ে চারজন বেরিয়ে এসেছেন। তাদের মধ্যে আছেন মালিক হালিমের স্ত্রী, এইচএসসি পরীক্ষা দেওয়া ছেলে ও আরও দুই শিশু। পুলিশ তাদের নিরাপদ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।’

মালিক হালিম ২২ বছর ধরে সৌদি আরবে থাকেন বলে জানিয়েছেন পুলিশ সুপার।

পূর্বাশানিউজ/২২ জুলাই ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি