
পূর্বাশা ডেস্ক:
‘সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই’ এই শ্লোগানে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিভাগীয় সংস্কৃতিকর্মী সম্মেলণ। কুমিল্লা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে শনিবার দিনব্যাপি এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সকালে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুস্ঠান শুরু হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন, সম্মেলনের প্রধান অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রিয় কমিটির সভাপতি গোলাম কুদ্দুস।
সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রিয় কমিটির চট্টগ্রাম বিবাগীয় সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা নাজমুল আহসান পাখির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অভিনেত্রী রোকেয়া প্রাচী, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক সেলিম সামসুল হুদা চৌধূরী।
এতে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার সাংস্কৃতিক ও নাট্য ব্যাক্তিত্বরা অংশ নেন।
22/07/2017/ Choity.

















































