বুধবার,৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় সাংবাদিকের বোনসহ নিহত ১, আহত ৪


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় সাংবাদিকের বোনসহ একজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ৪ জন।

রবিবার (২৩ জুলাই) সকাল ৭ টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বসন্তপুর এলাকায় ঢাকামুখী দ্রুতগামী একটি ট্রাক সিএনজি চালিত অটোরিক্সাকে চাপাঁ দিলে ঘটনাস্থলেই সামেনা বেগম (৫০) নামের এক মহিলা নিহত হয়।

নিহত সামেনা বেগম উপজেলার বাতিসা ইউনিয়নের সাংবাদিক আব্দুস সোবহানের বোন। এতে আহত হয়েছেন সিএনজি চালকসহ আরও তিনজন। তাৎক্ষনিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

এদিকে রবিবার ভোররাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের হায়দারপুল এলাকায় চট্রগ্রামগামী কাভার্ডভ্যানকে পিছনের দিক থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ট্রাকের হেলপার সোহেল রানা (২২) গুরুতর আহত হয়। খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে সোহেল রানাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

সে জেলার দাউদকান্দি উপজেলার বাহাদুরখোলা গ্রামের মনির হোসেনের পুত্র।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মোঃ শাহজাহান জানান, সড়ক দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করা হয়েছে।

পূর্বাশানিউজ/২৩ জুলাই ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি