সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


এক বছরে ১৮ হাজার অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি ৪৩০ কোটি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ফায়ার সার্ভিসের তথ্যমতে, সরাদেশে গত এক বছরে আঠারো হাজারেরও বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এতে কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছে। এসব অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষিতির পরিমাণ প্রায় ৪৩০ কোটি টাকা।

দমকল বাহিনীর এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব অগ্নিকাণ্ডের বেশিরভাগই ঘটেছে বৈদ্যুতিক শর্ট সার্কিট, চুলার আগুন, ছুঁড়ে দেওয়া জ্বলন্ত সিগারেট ইত্যাদি থেকে।

ফায়ার সার্ভিসের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খান বলেন, এসব অগ্নিকাণ্ডের মধ্যে সবচেয়ে বেশি আগুন লাগার ঘটনা ঘটেছে বাসা বাড়ি বা রান্না ঘর থেকে। এছাড়া প্রায় এক হাজারের মতো কলকারখানায় ও দুই হাজারের মতো দোকান পাটে আগ্নিকাণ্ড ঘটেছে।

বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অগ্নিকান্ডের কারণ প্রধানত বৈদ্যুতিক শর্টসার্কিট বা বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম। বাসাবাড়িতে গ্যাস লাইন থেকেও অগ্নিকাণ্ড হয়েছে। দাহ্য পদার্থ ব্যবহারের পরিমাণ বাড়ার সাথে সাথে এবং অগ্নিকাণ্ডের ঝুঁকিও বেড়েছে।

তিনি বলেন, দমকল বাহিনীর এখন সক্ষমতা বেড়েছে।, ২০ তলা পর্যন্ত উঁচু ভবনে অগ্নিনির্বাপনের কাজ করার মত যন্ত্রপাতি ও সক্ষমতা অর্জন করেছেন তারা। ফায়ার স্টেশনের সংখ্যাও বাড়ানো হচ্ছে। তবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছার জন্য যানজট, পানির উৎস- এগুলো একটা বড় সমস্যা- বলেন তিনি।

পূর্বাশানিউজ/২৩ জুলাই ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি