
পূর্বাশা ডেস্ক:
বিনা টিকিটে রেল ভ্রমণ করায় কিশোরগঞ্জের ভৈরবে ৮৭২জন যাত্রীকে জরিমানা করেছে রেল কর্তৃপক্ষ। পরে তাদের কাছ থেকে জরিমানাসহ ১ লাখ ৭১ হাজার টাকা ভাড়া আদায় করা হয়।আজ সকাল ৯টা থেকে শুররু হয়ে বিকাল ৫টা পর্যন্ত এ অভিযান চলে।
অভিযানের নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় জোনের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সর্দার শাহাদাৎ আলী।
ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার অমৃত লাল দাস জানান, ৫০ জন টিকেট চেকার ও ৫ জন পরিদর্শক এবং রেলওয়ের নিরাপত্তা বাহিনী ও পুলিশ সদস্যদের সহায়তা নিয়ে ভৈরব রেলওয়ে স্টেশনের ওপড় দিয়ে চলাচলকারী ১২টি আন্তনগর ট্রেনে অভিযান চালিয়ে জারমানাসহ ভাড়া আদায় করা হয়।
রেলওয়ে প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সর্দার শাহাদাৎ আলী বলেন, যাত্রী সেবার মান উন্নয়নে এবং যাত্রীদের ভ্রমণ নিরাপদ এবং বিনা টিকিটে যাত্রী ভ্রমণ নিরুৎসাহিত করতে এসব অভিযান অব্যাহত থাকবে।
জুলাই ২০১৭/মাহি






















































