বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সিলেট বিমানবন্দর থেকে ৩০টি স্বর্ণের বার উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা।

আজ রোববার সকাল সাড়ে ৬টার দিকে আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-০১২৮ ফ্লাইট থেকে এ স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

সিলেট শুল্ক গোয়েন্দা অধিদফতরের সহকারী কমিশনার (এসি) প্রভাত কুমার সিংহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ স্বর্ণের বার উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পূর্বাশানিউজ/২৩ জুলাই ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি