বুধবার,২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


বিয়ের পরদিন তরুণীর আত্মহত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:
বিয়ে হয়েছে গত শুক্রবার। বিয়ের একদিন পর স্বামী বাড়ি থেকে বাবার ফিরেই আত্মহত্যা করেছেন এক তরুণী। তবে কী কারণে ওই তরুণী আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বাদলাশন গ্রামে শনিবার রাত সাড়ে ১২ টার দিকে জান্নাতী খাতুন  গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

জান্নাতী বাদলাশন গ্রামে কফিল উদ্দিনের মেয়ে এবং উপজেলার ভাটরা ইউনিয়নের মাটিহাস গ্রামের আব্দুল মজিদের স্ত্রী।

ভাটগ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও পরিবারের সদস্যরা জানান, গত শুক্রবার বিয়ের পর জান্নাতী শশুরবাড়ি যায়। পরদিন শশুরবাড়ি থেকে বাবার বাড়িতে আসে জান্নাতী। রাতে খাওয়া শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বাড়ির পাশের একটি গাছের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

বরিবার দুপুরে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক ঢাকাটাইমসকে ঘটনার সত্যাতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে। তবে কী কারণে জান্নাতী আত্মহত্যা করেছে সে বিষয়ে কিছু বলেতে পারেননি ওসি।
২৩ জুলাই ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি