রবিবার,৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


‘ছয় মাস ধরে প্রতিদিন আমাকে ধর্ষণ করেছে’


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ইরাকের সংখ্যালঘু কুর্দি বংশীয় কিশোরী ইকলাস। ২০১৪ সালে মাত্র ১৪ বছর বয়সে তিনি তথাকথিত ইসলামিক জঙ্গি গোষ্ঠী (আইএস) এর হাতে বন্দী হন। তারপর থেকে জঙ্গিদের দ্বারা পাশবিক নির্যাতনের শিকার হয়েছিলেন তিনি।

প্রায় ছয় মাস জঙ্গিদের আস্তানায় অসহনীয় জীবন কাটিয়ে অবশেষে পালিয়ে আসতে সক্ষম হন ওই কিশোরী। ব্রিটিশ সংবাদমাধ্যম-  এক সাক্ষাৎকারে তিনি শোনালেন তার লোমহর্ষক বন্দী জীবনের গল্প। তিনি জানান, ২০১৪ সালের দিকে আইএস জঙ্গিরা ইরাকের উত্তরাঞ্চলীয় সংখ্যালঘু কুর্দি সম্প্রদায়ের ইয়াজিদী বংশীয় লোকালয়গুলো দখলে নিয়ে নেয়। তারপর তারা সেখানকার বহু মানুষকে হত্যার পর অনেক নারী ও শিশুকে অপহরণ করে নিজেদের আস্তানায় বন্দী করে রাখে।

সাক্ষাৎকারের এক পর্যায়ে ওই কিশোরী আইএসের পাশবিকতার লোমহর্ষক বর্ণনা দেন। তিনি বলেন, ‘অন্য অনেক নারীর মতোই আইএসের হাতে আমাকে যৌন ক্রীতদাসী হিসেবে বন্দী জীবন পার করতে হয়েছে। ওদের আস্তানাতে প্রায় ছয় মাস ধরে প্রতিদিন আমাকে ধর্ষণ করা হয়েছে’ বলেও জানান তিনি।

পূর্বাশানিউজ/২৪ জুলাই ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি