শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আমরা কেন ‘লিমিট’ বুঝি না?


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

আমাদের কোন কিছুই যেন ঠিক থাকে না। সবকিছুকেই নষ্ট করার, সীমা অতিক্রম করার একটা প্রবণতা অনেক সম্ভাবনাকে নষ্ট করে দিচ্ছে। তারপরও বুঝতে পারছি না কোথায় আমাদের থামা উচিত। যা কিছু ভালো তার থেকে দুরে থাকার অদ্ভুত প্রচেষ্টা আমাদের।

এত কথার অবতারণা প্রাংক ভিডিও নিয়ে। ৯০ এর দশকে যারা বিটিভি দেখতেন তারা হয়তো ‘ক্যান্ডিট ক্যামেরা’ নামের অনুষ্ঠানটা দেখেছেন। রাস্তাঘাটে চলা সাধারন মানুষকে বিভিন্ন পরিস্থিতিতে ফেলে আড়ালে থাকা একটি ক্যামেরায় সেই দৃশ্য ধারণ করা হতো। যতগুলো এপিসোর্ড দেখেছি কোনটাতেই টার্গেট পার্সনকে চরম বিপদে ফেলা হতো না, অপমান করা হতো না। হাসিঠাট্টা বা সর্বোচ্চ কিছুটা বিরক্ত করা হতো। ঘটানাটি ঘটে যাওয়ার পর এ্যংকর প্রথমেই তাকে সরি বলে মাফ চেয়ে নিতেন। তারপর তার পরিচয় দিতেন।

কানাডায় ‘জাস্ট ফর লাফ’ বলে এরকম একটি অনুষ্ঠান এখনও হয়। সেখানেও কোন মানুষকে অপমান করা হয় না। ক্ষতি করার তো প্রশ্নই আসে না। প্রতিটা ঘটনার পর টার্গেট পার্সন যখন সবকিছু জানতে পারেন তখন’ কখনো হাসি, কখনো লজ্জা মিশ্রিত হাসি দিয়ে বিদায় নেন। পুরো ব্যাপারটার মধ্যেই থাকে নির্মল আনন্দ। সহমর্মিতা।

বাংলাদেশে ‘পথের প্যাচালি’ নামের একটি অনুষ্ঠান হতো। অনুষ্ঠানটি খুব জনপ্রিয় ছিলো। সেখানেও ব্যাপারটি হাসি ঠাট্টার মধ্যে সীমাবদ্ধ থাকতো।

এবার আসলো প্রযুক্তির সহজলভ্যতা কোন কিছু না বুঝেই কেউ কেউ এ ধরণের অনুষ্ঠান করতে শুরু করলো। ফলাফলটা ভলো হয়নি। সাপের ভয় দেখিয়ে একটি মেয়েক আহত করা হয়েছে। এরপর এ ধরণের অনুষ্ঠান চলতে পারে কিনা তাই নিয়ে হাইকোর্টে এখন মামলা চলছে।

এই বাড়াবাড়ি টুকু না করলে। প্রাংক ভিডিওর ভালো একটি ভবিষ্যত ছিলো। এখন হয়তো রাস্তাঘাটে কেউ কিছু জিজ্ঞাস করলে মানুষ আঁতকে উঠবে “প্রাংক ভিডিও নাতো?’ প্রাংক ভিডিও করে যারা বাড়তি কিছূ আয়ের উপায় খুঁজছিলেন তাদের চলার পথ আরো কঠিন হলো।

ঘটনাটি এই পর্যন্ত এসেছে কারণ আমরা আনন্দ করতে জানি না। আনন্দের লিমিটও জানিনা। একজনের দুঃখে যে আরেকজন আনন্দ করতে পারে না সেটা তাদের সমাজ শিখিয়েছে। আমাদের সমাজ এর বিপরীত। তার জ্বলজ্বলে প্রমাণ এই মামলা মোকদ্দমা।

জাস্ট ফর লাফ অনুষ্ঠানটি দেখার অনুরোধ রইলো। আসুন আমরা শিখি কিভাবে আনন্দ করতে হয়।

২৫/০৭/ ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি