রবিবার,৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


মতিঝিলে জনতা টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

রাজধানীর মতিঝিল বাণিজ্যিক এলাকায় জনতা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার সকাল ৮টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতাউর রহমান বলেন, নয় তলা ভবন জনতা টাওয়ারের নয় তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধাঘণ্টা চেষ্টা করে ৯.১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে তিনি নিশ্চিত করতে পারেননি।

পূর্বাশানিউজ/২৫ জুলাই ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি