শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘আগামীকাল বৃহস্পতিবার বৃষ্টি কমে যেতে পারে’


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

আগামীকাল বৃহস্পতিবার বৃষ্টি কমে যেতে পারে বলে জানান আবহাওয়া অধিদপ্তর অফিস। তিন দিন ধরে প্রায় সারা দিনই দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। এতে জলাবদ্ধতা আর যানজটে নাকাল রাজধানীবাসী। তবে একটি সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাদের তথ্য, কাল বৃহস্পতিবার বৃষ্টি কমে যেতে পারে। এর লক্ষণ দেখা যেতে পারে আজ বুধবার দুপুরের পর থেকে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামছুদ্দীন আহমেদ জনান, মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে।

এদিকে আজ বুধবার সকাল থেকে দেশের সমুদ্রবন্দরগুলো থেকে ৩ নম্বর সতর্কসংকেত সরিয়ে নিতে বলা হয়েছে। ১৮ জুলাই থেকে এই সংকেত দিয়ে রেখেছিল আবহাওয়া অধিদপ্তর। ৩ নম্বরের বদলে এখন শুধু নৌবন্দরগুলোতে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানালেন, আজ বুধবার (২৬ জুলাই) সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত তিন ঘণ্টায় রাজধানী ঢাকায় বৃষ্টি হয়েছে ১২ মিলিমিটার। এ ছাড়া গতকাল সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত বেশি বৃষ্টি হয়েছে পটুয়াখালীতে ৭৮ মিলিমিটার। এ ছাড়া যশোরে ৭৬, ময়মনসিংহে ১৭, চট্টগ্রামে ১৬, সিলেটে ১২, রাজশাহীতে ৪২, রংপুরে ২৭, বরিশালে ৬৪ ও খুলনায় ৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

পূর্বাশানিউজ/২৬ জুলাই ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি