সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সিদ্দিককে চেন্নাই নেয়া হচ্ছে বৃহস্পতিবার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট (এনআইও) ও হাসপাতালে চিকিৎসাধীন সিদ্দিকুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার সকালে ভারতে পাঠানো হচ্ছে। ওই দিনই তাকে ভারতের চেন্নাইয়ের শংকর নেত্রালয়ে ভর্তি করা হবে। পরদিন শুক্রবার সকালে সেখানে তার চিকিৎসা শুরু হবে। জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন সিদ্দিককে দেখতে বিকেলে সেখানে যান নাসিম।

সিদ্দিককে তিনি বলেন, “‘তুমি সুস্থ হয়ে দেশে আস। তোমার ভবিষ্যতের জন্য যা করতে হয়, করব।”

পরে হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “ডিজি সাহেব আমাকে জানিয়েছেন, সিদ্দিকুর বাম চোখে দেখতে পাচ্ছে। তার চিকিৎসার সমস্ত ব্যবস্থা ও ব্যয়-ভার স্বাস্থ্য মন্ত্রণালয় বহন করবে।”

পরীক্ষার সময়সূচির দাবিতে গত বৃহস্পতিবার শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন করে অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের বিক্ষোভে লাটিপেটা ও কাঁদুনে গ্যাস ছোড়ে পুলিশ। তখন সিদ্দিকুরের চোখে টিয়ার শেলের আঘাত লাগে। এই ঘটনা তদন্তে একটি করেছে ঢাকা মহানগর পুলিশ।

“অতি উৎসাহী হয়ে কেউ ঘটনা ঘটালে তার বিরুদ্ধে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে সিদ্দিকুরকে সুস্থ করে তোলা এখন প্রধান কাজ,” এক প্রশ্নের জবাবে বলেন স্বাস্থ্যমন্ত্রী।

পূর্বাশানিউজ/২৬ জুলাই ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি