বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


স্বাধীন প্রসিকিউশন সার্ভিস হচ্ছে: আইনমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, সরকার স্বাধীন প্রসিকিউশন সার্ভিস করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। পর্যায়ক্রমে এটি করা হবে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জেলা প্রশাসক সম্মেলনের শেষদিনে আইন মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে স্বাধীন প্রসিকিউশন সার্ভিস করা হবে। সে জন্য যে নিয়োগ করা হবে সে দায়িত্ব বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের হাতে দেয়া যায় কি না তা নিয়ে চিন্তাভাবনা হচ্ছে। এ ছাড়া মন্ত্রী জানান, পিপি, জিপি, এপিপিদের বেতন ভাতা বাড়ানো হচ্ছে। এই বিষয়গুলো ডিসিদেরও জানানো হয়েছে।

পূর্বাশানিউজ/২৭ জুলাই ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি