বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অতিবর্ষণে ময়লা পানি মিশে একাকার হাতিরঝিল


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

রাজধানীবাসীর কাছে হাতিরঝিল এখন বিনোদনের এক অনন্য নাম। এটি যেমন একদিকে রাজধানীর সৌন্দর্য্য বাড়িয়েছে, অন্যদিকে ইট-পাথরের নগরীতে মানুষের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করেছে। অথচ ত্রুটিপূর্ণ ড্রেনেজ সিস্টেমের কারণে এটিই এখন সৌন্দর্য্য হারাতে বসেছে। সাম্প্রতিক সময়ে অতিবর্ষণে ড্রেন থেকে ময়লা আর ময়লা পানি উপচে পড়ে হাতিরঝিলের পানিতে একাকার হয়ে যাচ্ছে। এতে ঝিলের পানি যেমন মারাত্মকভাবে দূষিত হচ্ছে, অন্যদিকে দুর্গন্ধে ভরে যাচ্ছে ঝিলের পাড়।

গত কয়েকদিনের ভারি বর্ষণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। হাতিরঝিলের আশপাশের এলাকাও এর বাইরে নয়। ফলে জমে থাকা পানি বের হতে না পেরে উপচে গিয়ে হাতিরঝিলের পানিতে একাকার হয়ে যাচ্ছে। তাই বৃষ্টিতে হাতিরঝিলের পাশের বৃক্ষগুলোর মধ্যে নতুন প্রাণের সঞ্চার হলেও দুর্গন্ধে ভরে উঠছে ঝিলের পানি।

গতকাল বৃষ্টির মধ্যে ঝিলপাড়ে গিয়ে দেখা যায় ড্রেনের প্রতিটি ট্যাংক থেকেই ময়লা পানি উপচে পড়ছে। যা ঝিলের পানি সঙ্গে মিশে দুর্গন্ধ ছড়াচ্ছে।

পূর্বাশানিউজ/২৭ জুলাই ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি