সোমবার,৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ


লাকসামে পুকুর পানিতে ডুবে দুই কণ্যা শিশুর মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লা লাকসাম উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৩০ জুলাই) বেলা ১১ টায় উপজেলার ৫ নং উত্তর দা ইউনিয়নের নাড়িদিয়া
বেপারি বাড়ির সামনের পুকুরের পাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে এ মৃত্যুর ঘটনা
ঘটে।

নিহতরা হলেন,উপজেলার ৫ নং উত্তর দা ইউনিয়নের নাড়িদিয়া বেপারি বাড়ির
মোস্তফা কামালের মেয়ে নুসরাত জাহান নিরা (৮) ও একই বাড়ির জান্নাতুল
মাওয়া (৬) । তারা স্থানীয় পাচঁপুকুড়িয়া ফুল কুড়ি স্কুলের তৃতীয় ও প্রথম
শ্রেণির ছাত্রী।

লাকসাম থানার ইন্সপেক্টর (তদন্ত) আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে
জানান, ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে।

পূর্বাশানিউজ/৩০ জুলাই ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি