মঙ্গলবার,৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


সদর দক্ষিণে বাক প্রতিবন্ধি কিশোরকে গাছের সাথে বেঁধে নির্যাতন


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০৭.২০১৭


রকিবুল হাসান রকিঃ

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বারপাড়া ইউনিয়নের লোলবাড়িয়া এক প্রতিবন্ধি কিশোরকে গাছের সাথে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত দশ পনের দিন যাবৎ বাক প্রতিবন্ধি পরিচয়হীন ১৫ বছর বয়স্ক কিশোরটি লোলবাড়িয়া এবং ছনগাঁও এই দুই গ্রামে ঘুরে বেড়াতো। রবিবার (৩০ জুলাই) বিকাল ৪টায় লোলবাড়িয়ার মৃত. কালু মিয়ার ছেলে আবুল হোসেন (৫০) এর বাড়িতে খাবার চাইতে গেলে, সে ধাওয়া দিয়ে ধরে, তারপর গাছের সাথে বেঁধে আবুল হোসেনসহ শ্রীকামতার সিএনজির চালক আমান হোসেন, লোলবাড়িয়ার আক্কাসের ছেলে সবুজ লাঠি দিয়ে নির্যাতন করেন। নির্যাতনের এক পর্যায়ে ছনগাঁয়ের বাসিন্দারা তাকে উদ্ধার করে নিয়ে প্রাথমিক চিকিৎসা করে। এতে প্রতিবন্ধী কিশোরের মাথা ফেঁটে যায়, বুকে আঘাত পায়। প্রতিবন্ধি কিশোরটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বর্তমানে ছনগাঁয়ের আবাদ মিয়ার দোকানে রাখা হয়েছে।

৩১ জুলাই ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি