মঙ্গলবার,৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বরুড়ায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এডভোকেসী সভা অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লার বরুড়া উপজেলায় রবিবার দুপুর বারটায় জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্টিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন,উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা (ভারপ্রাপ্ত ) ডাঃ মাহবুব ইবনে জনি।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বরুড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আবদুল খালেক চৌধুরী,বিশেষ অতিথি মোছা.লুৎফুন নাহার,বরুড়া উপজেলা ভাইস চেযারম্যান কামাল হোসেন,সহকারি কমিশনার (ভূমি) এ কে এম সাইফুল আলম।উক্ত সভায় বক্তব্য রাখেন,উপজেলা পঃ পঃ কর্মকর্তা তৈয়বুর রহমান,ডাঃ গোলাম সরোয়ারসহ আরো অনেকে।সভায় বক্তব্যে বক্তরা ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং বরুড়া উপজেলার প্রত্যেক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করার জন্য সকলের সহযোগীতা কামনা করেন। উক্ত অনুষ্টান পরিচালনা করেন,উপ-কমিউনিটি মেডিকেল অফিসার গোলাম কিবরিয়া ও ইপি আই টেকনেশিয়ান হারুনুর- রশিদ ।

পূর্বাশানিউজ/৩১ জুলাই ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি