
হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক খালেদ মাহমুদ সুজন। ব্রেইন স্ট্রোকের পর তাকে ভর্তি করা হয়েছে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। তবে হাসপাতালে ভর্তির পর তার অবস্থা কিছুটা ভালোর দিকে।
বিসিবি ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে তার এমআরআই করা হবে। রিপোর্ট ভালো না হলে দুপুর ১২টায় জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে সিঙ্গাপুর নেওয়া হবে।
বেশ কিছুদিন ধরেই উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের সমস্যায় আক্রান্ত ছিলেন সুজন। রোববার তার শারীরিক অবস্থা খারাপের দিকে যাওয়ায় তাকে নিতে হয়েছে হাসপাতালে। এখন তিনি আছেন নিবিড় পর্যবেক্ষণে।
রোববার বিসিবির সভায় উপস্থিত থাকার কথা ছিল সুজনের। কিন্তু শারীরিক অবস্থার কারণে শেষ পর্যন্ত সেখানে উপস্থিত হতে পারেননি তিনি।
জুলাই ২০১৭/রুমকী
























































