
পূর্বাশা ডেস্ক:
কুমিল্লার জেলার দেবিদ্বার উপজেলার বিহারমন্ডল বালিকা উচ্চ বিদ্যালয়ে মেধাবী ছাত্রীকে গণধর্ষণের আসামী আনু মিয়াকে (৩৫) মঙ্গলবার ভোর রাতে সিলেট ক্যান্টনমেন্ট এলাকা থেকে গ্রেফতার করেছে দেবিদ্বার থানা পুলিশের একটি চৌকশ টিম । ১৮দিন অতিবাহিত পর গণধর্ষনের তিন নাম্বার আসামী গ্রেফতার করতে পুলিশ সক্ষম হয়। সে দেবিদ্বার উপজেলার বিহারমন্ডল দক্ষিণ পাড়ার বৈদ্যার বাড়ির ওহাব আলীর ছেলে।
গত ১৪ জুলাই বিকেলে জেলার দেবিদ্বার উপজেলার বিহারমন্ডল বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনির ওই স্কুলছাত্রী বাড়ি থেকে পাশ্ববর্তী ছোটনা উত্তর পাড়া গ্রামে প্রেমিকের সাথে ঘুড়ার সময় বিহার মন্ডল গ্রামের সুমন খাঁ (২৫), দুলাল (৪০) ও আনু মিয়াসহ (৩৫) অজ্ঞাতনামা আরও একজন তার গতিরোধ করে। এক পর্যায়ে তাকে অটোরিকশায় করে বিহার মন্ডল দক্ষিনপাড়া ধন গাজীর বাড়ীর দক্ষিণ দিকের জমির মাঝে স্কীমের মেশিন ঘরে নিয়ে ওই স্কুলছাত্রীকে ধর্ষন করে। পর দিন দেবিদ্বার থানায় এ ঘটনায় মামলা করা হয়।
এদিকে ওই ঘটনার পর থেকে ভিকটিম ওই স্কুল ছাত্রীর লেখাপড়া বন্ধ রয়েছে। আসামিদের পরিবারের হুমকির মুখে রয়েছেন ভিকটিমের অসহায় পরিবার।
এ ব্যাপারে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকতা মিজানুর রহমান জানান , স্কুল ছাএী গনধর্ষনের ৪জন আসামীর মধ্যে একজনকে মঙ্গলবার সিলেট থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে দেবিদ্বার থানা পুলিশ । দ্রুত সময়ের মধ্যে অন্য আসামীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনা হবে ।
২০১৭/রুমকী

















































