
পূর্বাশা ডেস্ক:
কোরআনের ভাষা আরবি । আরবিতে কেনো নাজিল হলো, এটা অনেকের প্রশ্নের বিষয় । আমরা জানি যে, ভাষা মাত্রই পরিবর্তনশীল । কালে পরিবর্তনের নানা ধাপ পেরিয়ে ভাষা তার প্রাচীনরূপ একসময় হারিয়ে ফেলে । হাজির হয় নতুন রূপে। ধরুন উর্দু ভাষা । পাঁচশত বছর পূর্বে উর্দু ভাষায় রচিত কোন বইয়ের পাঠোদ্ধার কঠিন । ইংরেজির বেলায়ও একই কথা । বলা ভালো কোনো ভাষাই এর ব্যতিক্রম নয়। অর্থাৎ কয়েক প্রজন্ম পর একই ভাষায় লেখা বয়ানের পাঠোদ্ধার করা দুরূহ, দুঃসাধ্য হয়ে পড়ে।
এবার ভাবুন, যদি আল্লাহ তায়ালা কোরআন এমন পরিবর্তনশীল কোন ভাষায় প্রেরণ করতেন তাহলে দেড় হাজার বছর পরে এই শতাব্দির মানুষের জন্যে তা বোঝাটা কত কষ্টসাধ্য হতো । যেমনটি হয়েছে ইহুদি ধর্মের গ্রন্থ বা বৌদ্ধদের ধর্মগ্রন্থের ক্ষেত্রে । কিংবা বিদগ্ধ কোনো পন্ডিত ব্যক্তির অনুবাদের কল্যাণে বুঝতে হতো আল্লাহর বাণী। আর দেখা যেতো গোলামাল । কেনেনা, অনুবাদ কখনোই মূলের সানুপুঙ্খ প্রতিরূপ হয় না ।
পৃথিবীতে একমাত্র আরবি চৌদ্দ শত বছর পূর্বের অবকাঠামো ধরে রেখেছে অসীম বিস্ময় নিয়ে এবং হাজার হাজার বছরের প্রাচীন বলেও তাতে জনপ্রিয়তায় কোনো ভাটা পড়ে নি । আজকের কোনো আরবি ব্যক্তি, যদি হাজার পূর্বের কোন আররে সাথে কথা বললেন, বুঝতে মোটেই কষ্ট হবে না তার ।
মুহাম্মদ (সা.) আল্লাহর শেষ নবী ও রাসূল। আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী তার পরে আর কোন নবী রাসূলের আগমন ঘটবে না। আকাশ থেকে আর কোন বাণী পৃথিবীতে আসবে না । তাই কোরআনের জন্যে এমন এক ভাষা বেছে নেয়া হয়েছে, যা চিরায়ত ও অপরিবর্তনীয়।
আরবি ভাষার এই সজীবতা, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মৌল কাঠামো, শব্দভান্ডার, ও ব্যবহার রীতি অভিন্নভাবে ধরে রাখার যোগ্যতা-বৈশিষ্ট্য এ ভাষায় আল্লাহর শেষ বাণী নাজিল হওয়ার একটি উল্লেখযোগ্য কারণ। এটাই কোরআনের সবচে’ বড় বিস্ময় । এ-কারণেই কোরআনের কেনো বিকৃতি বা পরিবর্তনও অগোচরে ঘটানো সম্ভব নয় ।
২০১৭/মাহি

























































