শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জামালপুরে ঘরে ঢুকে দুই বোনকে হত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

জামালপুর সদর উপজেলায় ঘরে ঢুকে দুইবোনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত গভীর রাতে সদর উপজেলার দেউলাবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সৌদি প্রবাসী শামীম আহমেদের মেয়ে লুবনা ও ভাবনা। এদের মধ্যে লুবনা নবম শ্রেণির এবং ভাবনা চতুর্থ শ্রেণির ছাত্রী।

কে বা কারা তাদের হত্যা করে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। খবর পেয়ে মরদেহ উদ্ধার করতে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে বলে জানিয়েছেন সদর উপজেলার নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুহব্বত কবির।

পূর্বাশানিউজ/0২ আগষ্ট ২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি