বৃহস্পতিবার,২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


দেবিদ্বার পুলিশের সফল অভিযান, গণধর্ষন মামলার আরো এক আসামী খাগড়াছড়ি থেকে গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৮.২০১৭

স্টাফ রিপোর্টারঃ

টিম দেবিদ্বার পুলিশের টানা সফল অভিযানে কুমিল্লার দেবিদ্বার উপজেলার এক ছাত্রী গনধর্ষণ মামলার আরো এক আসামী সুমন খাঁকে (২৫) খাগড়াছড়ি এলাকা থেকে গ্রেফতার করেছে দেবিদ্বার থানা পুলিশ। এর আগে সিলেট সেনানিবাস এলাকা থেকে এই মামলার আসামি আনু মিয়াকে গ্রেফতার করা হয়। অপর দুই আসামি পলাতক রয়েছে।

বুধবার (২ আগষ্ট) ভোররাতে খাগড়াছড়ি জেলার সীমান্তবর্তী চট্রগ্রাম জেলাধীন ভূজপুর থানার অন্তর্গত চিকনছড়া গ্রাম থেকে সুমনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া সুমন খাঁ উপজেলার বিহারমন্ডল এলাকার বাসিন্দা।

দেবিদ্বার থানা পুলিশ সূত্র জানায়,দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সার্বিক নেতৃত্ব ও দিক নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর(তদন্ত) সরকার আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে উপ-পরিদর্শক মোরশেদ আলমসহ টিম দেবিদ্বার গত ৩০জুলাই থেকে বুধবার ভোররাত পর্যন্ত সিলেট, বি-বাড়িয়া, চট্রগ্রামের ভূজপুর ও খাগড়াছড়ির রামগড়ে একটানা এ অভিযান পরিচালনা করে দুদিনে দুই আসামিকে গ্রেফতার করে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার হওয়া ২ আসামী অকপটে ধর্ষনের ঘটনা স্বীকার করেছে। বাকি ২ আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত  রয়েছে ।

গত ১৪ জুলাই বিকেলে জেলার দেবিদ্বার উপজেলার বিহারমন্ডল বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনির এক স্কুলছাত্রী বাড়ি থেকে পার্শ্ববর্তী ছোটনা উত্তর পাড়া গ্রামে প্রেমিকের সাথে বেড়ানোর সময় বিহার মন্ডল গ্রামের সুমন খাঁ (২৫), দুলাল (৪০) ও আনু মিয়াসহ (৩৫) অজ্ঞাতনামা আরও একজন তার গতিরোধ করে। এক পর্যায়ে তাকে অটোরিকসায় করে বিহার মন্ডল দক্ষিনপাড়া ধন গাজীর বাড়ীর দক্ষিণ দিকের জমির মাঝে স্কীমের মেশিন ঘরে নিয়ে ওই স্কুলছাত্রীকে ধর্ষন করে। পর দিন দেবিদ্বার থানায় এ ঘটনায় ধর্ষিতার পরিবার মামলা করে।

আগস্ট ২, ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি