বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সাভারে ইপিজেড এলাকায় ভয়াবহ আগুন


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

রাজধানীর সাভারে ইপিজেডের আশুলিয়ার ভলিবদ্র এলাকার উত্তরপাড়া এলাকায় তিনটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ধারণা করা হচ্ছে মঙ্গলবার রাত সাড়ে ১১টার পর এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে স্থানীয়রা আশুলিয়ার ভলিবদ্র এলাকার উত্তরপাড়া মহল্লায় ঝুটের গুদামে ধোয়া দেখতে পান। এর কিছুক্ষণের মধ্যেই আগুন দাউ দাউ করে জ্বলে উঠে। গুদামের চারদিকে আগুন ছড়িয়ে পড়ার আগেই ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। এতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তবে এর আগেই আগুন আরও দুটি ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে। ‘আগুনের তীব্রতা বেশি হওয়ার কালিয়াকৈর ও সাভারের আরও দু’টি ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর আব্দুস সামাদ আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।

পূর্বাশানিউজ/0২ আগষ্ট ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি