শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিদ্যুতের সঠিক চাহিদা এখনো অজানা


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বিদ্যুতের প্রকৃত চাহিদা এখনো জানেনা কর্তৃপক্ষ। সরকার যে চাহিদার কথা বলে তার বিশ্বসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। বিদ্যুতবিভাগ বলছে, উৎপাদন বাড়লেও সঞ্চালন ব্যবস্থার উন্নয়নে কাজ কম হয়েছে। সঞ্চালন ব্যবস্থা উন্নত না হওয়া পর্যন্ত প্রকৃত চাহিদা জানা সম্ভব নয়।

জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক তামিম বলেন, বর্তমানে বিদ্যুতের যেটা সর্বোচ্চ চাহিদা নির্ণয় করা হয় তা কতোটুকু বিশ্বাসযোগ্য সেটা নিয়ে সন্দেহ আছে।

বিদ্যুত উন্নয়ন বোর্ড পিডিবির প্রাক হিসেব অনুযায়ী শহরে বিশ এবং গ্রাম অঞ্চলে অন্তত পনের শতাংশ বিদ্যুতের চাহিদা বেড়েছে।

জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম বলেন, বিদ্যুতবিভাগ সেখানো কথা বলে আসছে। বাস্তবে আদও তারা সার্ভে করে কিনা তাতে সন্দেহ আছে।

প্রকৃত চাহিদা জানতে সরকার কাজ করছে। তবে আরও সময় লাগবে বলে জানালেন কর্তৃপক্ষ।

বিদ্যুত প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, প্রকৃত চাহিদা জানতে আমাদের সিস্টেমটা আরেকটু স্মার্ট হতে হবে। আমরা যে চাহিদা তা অধিকাংশ ম্যানুয়াল ক্যালকুলেশন অনুযায়ী নিয়ে থাকি।

বিদ্যুত খাতের এত অগ্রগতির পরেও চাহিদা নিরুপনের সুনির্দিষ্ট কৌশল না থাকাটা অনেক বড় দুঃখজনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্র : যমুনা টিভি

০২/০৮/ ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি