বুধবার,২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


রাতে তামিমের সঙ্গে আড্ডা দেওয়ার সুযোগ ভক্তদের


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

আজ রাত দশটায় ভিডিও কলে বাংলাদেশ দলের তারকা ওপেনার তামিম ইকবালের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছেন ক্রিকেট ভক্তরা। তামিমের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে কথার বলার সুযোগ করে দিচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যম রিং আইডি। যারা ফেসবুকের বিকল্প হিসেবে প্রতিষ্ঠা পাবার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

গতকাল রাত এগারটায় ভিডিও কলে ভক্তদের আড্ডা দেন জাতীয় দলের সুদর্শন পেসার তাসকিন আহমেদ। ভক্তদের ব্যাপক অংশগ্রহণে দারুণ জমে ওঠেছিল অনুষ্ঠানটি।

আজ রাতে ভক্তদের সামনে আসছেন খবরটা নিজেই জানিয়েছেন তামিম ইকবাল খান। নিজের ফেসবুকের ভেরিফাইড পেজ থেকে ভিডিও বার্তায় এ বাঁ হাতি ওপেনার বলেন,‘ আমি আসছি আপনাদের সব কথা শুনতে। অনেক গল্প ও আড্ডা হবে। দারুণ একটা সুযোগ আপনাদের সঙ্গে পার্টনারশিপ করার। রিং আইডিতে আমাকে ফলো করুন ২০২০২৮২৮। অনেক মজা হবে। চোখ রাখুন আমার রিং আইডিতে।’

পূর্বাশানিউজ/0৩ আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি