শুক্রবার,২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ


গাজীপুরের সাবেক সাব রেজিস্টার গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ক্ষমতার অপব্যবহার করে জমির ক্যাটাগরি পরিবর্তনের মাধ্যমে সাড়ে ১১ লাখ টাকা আত্মসাতের মামলায় গাজীপুরের সাবেক সাব রেজিস্টারকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল বুধবার রাতে তাকে রাজধানীর বনানী এলাকা থেকে গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছন।

তিনি আরও জানান, আসামি জালিয়াতির আশ্রয় নিয়ে জমির ক্যাটাগরি পরিবর্তন করে ১১ লাখ ৫৫ হাজার টাকা আত্মসাৎ করেন। এ অভিযোগে কিছু দিন আগে মামলা করে দুদক।  মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের ঢাকা-২ এর উপপরিচালক মো. মোর্শেদ আলম আসামিকে গ্রেফতার করেন।

পূর্বাশানিউজ/0৩ আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি