বুধবার,৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বাঙ্গরায় দুই হাজার পিস ইয়াবাসহ আটক তিন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লা মুরাদনগর উপজেলায় অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারীসহ তিন জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৪ আগষ্ট) দুপুরে বাঙ্গরা থানা পুলিশ তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক হওয়া মাদক ব্যবসায়ীরা হলেন, কক্সবাজার জেলার সদর থানার পাহাড়তলী গ্রামের আব্দুর রহিমের ছেলে রফিক(৩২), একই জেলার টেকনাফ থানার মৌলভী পাড়ার (লেদা) গ্রামের ইউনুছ মিয়ার স্ত্রী রেজিয়া বেগম(২২) ও একই এলাকার রহিম মৌল্লার স্ত্রী খালেদা বেগম(২৮)।

পুলিশ সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ-নবীনগর সড়ক দিয়ে একটি মাদকের চালান যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাঙ্গরা বাজার থানার উপ-পরিদর্শক বেলায়েত হেসেনের নেতৃত্বে একদল পুলিশ কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের টনকি ব্রীজের উপর বৃহস্পতিবার রাত একটার দিকে চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাসী চালিয়ে দুই হাজার পিস ইয়াবা ও মাদক পাঁচারকারী দুই নারী সদস্যসহ তিন জনকে আটক করে।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নাজমুল হুদা জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরন করা হয়েছে।

পূর্বাশানিউজ/0৪ আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি