মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে মাশরাফি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

হঠাৎ অসুস্থ হয়ে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে হাসপাতালে যেতে হয়েছে। শনিবার সকালে কফের সঙ্গে খানিকটা রক্ত আসায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে যান ম্যাশ।
এরপর সেখানে ফুসফুসের পরীক্ষায় অবশ্য গুরুতর কোনো সমস্যা পাওয়া যায়নি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বলেন, মাশরাফির গুরুতর কিছু হয়নি। সকালে কফের সঙ্গে একটু রক্ত আসাতে সতর্কতাবশতই হাসপাতালে যান মাশরাফি। ফুসফুসের একটি পরীক্ষায় খারাপ কিছু পাওয়া যায়নি। তাকে হাসপাতালে ভর্তি হতে হবে না।
০৫ আগস্ট ২০১৭/Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি