বৃহস্পতিবার,৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৮.২০১৭

মোঃ বেলাল হোসাইন, চৌদ্দগ্রামঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আরাফাত (২) নামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৫ আগষ্ট) দুপুরে উপজেলার শুভপুর ইউনিয়নের পোটকরা গ্রামে এ দুঘর্টনা ঘটে।

নিহত আরাফাত উপজেলার শুভপুর ইউনিয়নের পোটকরা গ্রামের হতদরিদ্র আবদুল রহিমের পুত্র।

স্থানীয় সূত্র জানায়, আরাফাত দুপুরে বাড়ির সংলগ্ন একটি পুকুরে খেলার ছলে পড়ে যায়। তার মা ছেলেকে না দেখে খুঁজাখুজির এক পর্যায়ে শিশুটির মরদেহ পানিতে ভাসতে দেখে চিৎকার করলে লোকজন এসে শিশুটির মরদেহ পানি থেকে উদ্ধার করে।

শিশুটির পিতা আবদুল রহিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

আগস্ট ৫, ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি