মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সিপিএলে হার দিয়ে শুরু সাকিবের জ্যামাইকার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বল হাতে পারফরম্যান্স মন্দ ছিল না। কিন্তু ব্যাট হাতে সুবিধা করতে পারেননি সাকিব আল হাসান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) পঞ্চম আসরের প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করেছে সাকিবের জ্যামাইকা তালাওয়াহস।

শনিবার ভোরে জ্যামাইকাকে ১২ রানে হারিয়ে শুভসূচনা করেছে বার্বাডোস ট্রাইডেন্টস।

লডারহিলে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪২ রানের মাঝারি মানের সংগ্রহ গড়ে বার্বাডোস। জবাবে ব্যাটিংয়ে নেমে প্রতিপক্ষ বোলারদের তোপের মুখে পড়ে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৩০ রানে আটকে যায় জ্যামাইকার ইনিংস।

বার্বাডোসের হয়ে শোয়েব মালি ৩৩, ডোয়াইন স্মিথ ২৮, ওয়াইন পারনেল ২৫ এবং আকিল হোসেন করেন ২২ রান। সাকিব ৪ ওভারে ২৬ রান দিয়ে নেন ১ উইকেট। দুটি করে উইকেট নেন ক্রিসমার সান্তোকি, ইমাদ ওয়াসিম ও কেসরিক উইলিয়ামস।

১৪৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা জ্যামাইকার হয়ে লেন্ডল সিমন্স ও আন্দ্রে ম্যাকার্থি ছাড়া আর কেউ ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। সিমন্স ৫৩ এবং ম্যাকার্থি করেন ২২ রান। সাকিব ৩ বল খেলে ১ রান করে আউট হন। ইমাদ ১৬ রানের ইনিংস খেলেন। সাঙ্গাকারা ১ বলে ০ রান করে আউট হন।

ম্যাচ-সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা আকিল বার্বাডোসের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন। একটি করে উইকেট নেন রবি রামপল, ওয়াহাব রিয়াজ ও ইমরান খান।

পূর্বাশানিউজ/0৬ আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি