মঙ্গলবার,২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


সদর দক্ষিণে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৮.২০১৭


রকিবুল হাসান রকি:
কুমিল্লা- নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার শ্রীনিবাস নামক স্থানে অজ্ঞাত ৩০ বৎসর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করেছে লালমাই হাইওয়ে ফাঁড়ি পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভোর ৬ টায় রাস্তার পাশে অজ্ঞাত লাশটি দেখতে পেয়ে সদর দক্ষিণ মডেল থানায় জানানো হয়। ঘটনার খবর পেয়ে লালমাই হাইওয়ে পুলিশ এবং সদর দক্ষিণ মডেল থানার পুলিশ লাশটি উদ্ধার করে লালমাই ফাঁড়িতে নিয়ে যায়। প্রাথমিক ভাবে দেখা যায়, লাশটি পেছনের দিক দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে সড়ক দূর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

আগস্ট ৬, ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি