
পূর্বাশা ডেস্ক:
সিরাজগঞ্জ সদর উপজেলায় সাথী খাতুন (১৮) নামের এক কলেজছাত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রোববার গভীর রাতে উপজেলার শিয়ালকোল ইউনিয়নের জগতগাঁতী গ্রামে এ ঘটনা ঘটে।
সাথী জগতগাঁতী গ্রামের সাইদুর রহমান বাদলের মেয়ে। তিনি শিয়ালকোল আবদুল্লাহ আল-মাহমুদ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থী ছিলেন।
সদর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে আজ সোমবার ভোরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জানা যায়, গতকাল বিকেলের দিকে মেয়েকে বাড়িতে রেখে পাশের ধুকুরিয়া গ্রামে আত্মীয়ের বাড়ি যান সাইদুর রহমান বাদল ও তাঁর স্ত্রী। রাতে বাড়ি এসে তাঁরা দেখেন, সাথী কোথাও নেই। অনেক খোঁজাখুঁজির পর বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরের একটি বাঁশঝাড়ে সাথীর গলাকাটা মরদেহ পাওয়া যায়।
২০১৭/মাহি























































