শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চান্দিনায় চিকিৎসার নামে অশ্লীলতা, ভন্ড কবিরাজ গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

চান্দিনায় দীর্ঘদিন চিকিৎসার নামে অশ্লীলতার দায়ে আলাউদ্দিন (৩১) নামের এক ভন্ড কবিরাজ কে আটক করে থানা পুলিশ।

আটকৃত ভন্ড কবিরাজ আলাউদ্দিন কুমিল্লা জেলার সদর দক্ষিন উপজেলার নোয়াপাড়া গ্রামের মো.আবুল কাশেম এর ছেলে।

পুলিশ সুত্রে  জানা যায় দীর্ঘদিন কোমড় ব্যথার কারনে রুমা আক্তার(৩০) চিকিৎসা নিতে আসলে ভন্ড কবিরাজ তার সাথে অশ্লীল কথাবার্তা ও অশোভন আচরন করে।এতে রুমা চিকিৎসা বন্ধ করে দেয় তারপর থেকে ভন্ড কবিরাজ তার ক্ষতি করার অপচেষ্টায় লিপ্ত।গত ৩০ জুলাই রাত ৯ টার দিকে রুমা তার মায়ের সাথে উপজেলার পিহর বাড়ীর পাশে রাস্তায় বেড় হলে  ২/৩ জন অজ্ঞাতনামা লোক নিয়ে ভন্ড কবিরাজ আলাউদ্দিন তার মাকে ধাক্কা দিয়ে ফেলে সাদা রঙের প্রাইভেকারে করে রুমাকে অপহরন করে।

এ ব্যাপারে চান্দিনা পুলিশ উপ পরিদর্শক (এস.আই) মো.নিয়াজ মোর্শেদ জানান  রবিবার (৬ আগস্ট) রাতে সঙ্গী ও ফোর্স নিয়ে উপজেলার পিহর গ্রাম থেকে  ভন্ড কবিরাজ আলাউদ্দিন কে  আটক করা হয়।

পূর্বাশানিউজ/0৮ আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি