
পূর্বাশা ডেস্ক:
কুমিল্লা মুরাদনগর উপজেলায় বুধবার বিকেলে দারোরা বাজার থেকে গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার ধামঘর ইউপির নহল গ্রামের মৃত শাহ আলমের ছেলে শরীফুল ইসলাম @ শরীফ (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মমিনুল ইসলামের নেতৃত্বে এএসআই মোঃ কামাল হোসেনসহ একদল পুলিশ উপজেলার দারোরা বাজারে অভিযান চালিয়ে ১ কেজি গাজাঁসহ শরীফুল ইসলাম @ শরীফকে আটক করে।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান বলেন আটককৃতর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল-হাজতে প্রেরন করা হয়েছে।
২০১৭/রুমকী

















































