শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দাউদকান্দিতে প্রাইমারি শিক্ষার্থী ও যুবকের গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় সামিয়া আক্তার নামের এক পঞ্চম শ্রেণির ছাত্রী ও রকিবুল্লাহ (৩২) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে।

শুক্রবার (১১ আগষ্ট) উপজেলার   মারুকা ইউনিয়নে ও বারপাড়া ইউনিয়নে পৃথক পৃথক আত্নহত্যার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়,  দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের ধারিবন প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ও ধারিবন গ্রামের মোঃ শহিদুল্লাহের মেয়ে সামিরা আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। অপরদিকে উপজেলার বারপাড়া ইউনিয়নের পূর্ব ষোলপাড়া গ্রামের মৌলভী হাবিবুল্লাহর ছেলে রকিবুল্লাহ  গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেন।

পূর্বাশানিউজ/১২ আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি