মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শিল্পাকে ‘নিষিদ্ধ’ খেলা শিখিয়েছেন শেন ওয়ার্ন!


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সুবাদে দুই ভুবনের বাসিন্দা হয়েও একে অপরের বন্ধু অভিনেত্রী শিল্পা শেঠী ও ক্রিকেটার শেন ওয়ার্ন।

আইপিএলের ফ্রাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের মালিক ছিলেন শিল্পা।

রাজস্থানের জার্সিতে খেলেই শেন ওয়ার্ন আইপিএল চ্যাম্পিয়ন করেছেন দলকে। তখন থেকেই শিল্পার সঙ্গে ঘনিষ্ঠতা শুরু ওয়ার্নের।
বল হাতে শেন ওয়ার্নের ম্যাজিক পুরো পৃথিবী দেখেছে। তার বলের জাদুতে মুগ্ধ ক্রিকেটবিশ্ব। তবে তিনি যে কার্ডের দুনিয়াতেও সম্রাট, তা কে জানত। সেটা ফাঁস করে দিলেন স্বয়ং শিল্পা।

নিজের ইনস্টাগ্রাম পোস্টে শেন ওয়ার্নের সঙ্গে ছবি পোস্ট করে শিল্পা শেঠী জানিয়ে দিলেন, তিনি পোকার খেলতে পছন্দ করেন। এবং পোকারের দুনিয়ার সঙ্গে তাকে পরিচয় করিয়ে দেন স্বয়ং শেন ওয়ার্নই।

শিল্পা শেঠী ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে লেখেন, আমি পোকার খেলি। তবে এখনও খেলার বিভিন্ন দিক শিখছি। কয়েক বছর আগে শেন ওয়ার্ন আমাকে পোকার খেলা শিখিয়ে দেন।

প্রসঙ্গত, শিল্পা পোকার খেলার হয়ে সওয়াল করলেও ভারতে যেকোনো প্রকার জুয়া খেলাই অবৈধ। শিল্পা প্রকাশ্যে পোকারের সমর্থনে কথা বলার পর নানা প্রান্ত থেকে নিন্দা করা হয়েছে এই বলিউড সুন্দরীকে।

পূর্বাশানিউজ/১২ আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি